পুরাতন মালদার নারায়নপুর সিল্ক ফ্যাক্টারির প্রায় ১৫০ জন শ্রমিক সিটু ছেড়ে এদিন আই এন টি টি ইউ সিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সির জেলা সভাপতি ডাঃ মানব ব্যানার্জী, ডাঃ মোয়াজ্জেম হোসেন, বাবলা সরকার সহ বহু তৃণমূল নেতৃত্বরা।উপস্থিত আই এন টি টি ইউ সির জেলা সভাপতি ডাঃ মানব ব্যানার্জী জানান তিনি এই যোগদানে অত্যন্ত খুশি। কারণ সিল্ক ফ্যাক্টারিতে সিটুর ক্ষমতা বেশী ছিল। সেখানে এত জন পুরুষ শ্রমিক আই এন টি টি ইউ সিতে যোগদান করেছে তাতে খুশি তিনি।আর তার থেকেও বেশী খুশি হয়েছেন শুধুমাত্র পুরুষ নয় মহিলারাও এদিন আই এন টি টি ইউ সিতে যোগদান করেছেন।
মালদা